কালিগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামের জোহর আলী গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (৪২)।
থানার সহকারি উপ-পরিদর্শক রাসেল মাহমুদ জানান, রবিবার (৩০ জুন) রাত ১০ টার দিকে জাহাঙ্গীর আলম পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে সোমবার (১ জুলাই) থানার উপ-পরিদর্শক চিন্ময় কুমার ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট করেন। জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত রোগযন্ত্রণায় ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। কারও কোন অভিযোগ না থাকাই ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply