তালার ৩ কলেজে একাদশ শ্রেণীর পাঠদানের কার্যক্রমের উদ্বোধন
তালা প্রতিনিধি: একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তালা মহিলা কলেজ, তালা সরকারি কলেজ ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্রীদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।
সোমবার (১ জুলাই) সকাল ৯টায় তালা মহিলা কলেজ মাঠে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীণ, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা আফরীন পাপড়ী, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন।
এরপর সকাল সাড়ে ১০ টায় তালা সরকারি কলেজের হলরুমে অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডলের সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ সহকারি অধ্যাপক জয়দেব কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীণ, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা আফরীন পাপড়ী, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। এ সময় অত্র কলেজের ১০ শিক্ষার্থীর মধ্যে মোট ২১ হাজার টাকার নগদ বৃত্তি প্রদান করেন কানাডা প্রবাসী সৈয়দা তপা হাসেমী।
এদিকে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ হলরুমে দুপুর ১২টায় কলেজের সভাপতি বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধাক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক অচিন্ত সাহা প্রমুখ।
বক্তব্য রাখেন তালা উপজেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম শিক্ষার্থী প্রিতি সাহা, সন্ধি প্রমুখ।

Leave a Reply