ঢাকাMonday , 1 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শাহীন আগের থেকে অনেক সুস্থ: ডাঃ রুহুল হক

admin
July 1, 2019 11:05 pm
Link Copied!

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অটোভ্যানচালক শাহীন হোসেনের চিকিৎসার খোঁজ নিতে এসে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে ও তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে শাহীনের মাকে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, ‘শাহীন এখন আগের থেকে অনেক সুস্থ, দুই-একদিনের মধ্যে সে কথা বলতে পারবে।’ তিনি আরোও বলেন, আমাদের চিকিৎসকরা, আমরা সবাই চেষ্টা করছি ছেলেটিকে সুস্থ করে মায়ের কোলে ফিরিয়ে দিতে। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, কর্তব্যরত চিকিৎসকবৃন্দ, আওয়ামী লীগ নেতা তারেক উদ্দীন, আমজাদ হোসেন, চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, যুবলীগ নেতা তোষিকে কাইফু, ছাত্রলীগ নেতা মাহমুদ পারভেজ, ফিরোজ, শাহিন, নাট্যকর্মী সাঈদ মেহেদী সেকেন্দার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজে অধ্যায়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।