আশাশুনিতে ৩ ব্যবসায়ীর জরিমানা, মালামাল বিনষ্ট
সমীর রায়, আশাশুনি: আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২ পণ্য বিক্রির অপরাধে আশাশুনি সদরে মালামাল বিনষ্টসহ তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ জুলাই) সকাল ১০টায় আশাশুনি সদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ভ্রাম্যমাণ পরিচালনা করে এ রায় প্রদান করেন।
এসময় মুদি ব্যবসায়ী হারুন অর রশীদ, আবু মুছা ও রইচ উদ্দীনের দোকানে বিজ্ঞ আদালত নিষিদ্ধ ঘোষিত রাধুনী ধনে গুড়া, জিরার গুড়া ও কন্ফিডেন্স আয়োডিন যুক্ত লবণ পান।
বিজ্ঞ আদালতে নিষিদ্ধ মালামালগুলি জনসম্মুখে বিনষ্ট এবং প্রত্যেক ব্যবসায়ীকে ৫শ টাকা করে জরিমানা এবং তা আদায় করা হয়।

Leave a Reply