ঢাকাMonday , 1 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে মিল মালিকের কারাদণ্ড

admin ঢাকা
আপডেট: 1 July 2019, 22:06

রাইয়ান সাকিল: মিলে শুকনা মরিচের গুড়া প্রস্তুতের সময় লাল রঙ মিশ্রিত করার অপরাধে পাটকেলঘাটা রাইচ মিলের মালিক সিরাজুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অস্বাস্থ্যকর পরিবেশে পুরানো মেয়াদ উত্তীর্ণ পণ্য বেকারিতে রাখায় অর্পণা বেকরির মালিক রবিউল ইসলামকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ জুলাই) সকাল ১১টায় শহরের পাটকেলাঘাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা তাদেরকে এই সাজা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় শুকনা মরিচের গুড়া প্রস্তুতের সময় লাল রঙ মিশ্রিত করায় পাটকেলঘাটা রাইচ মিলের মালিক সিরাজুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া একই আইনের ৫২ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে পুরানো মেয়াদ উত্তীর্ণ পণ্য বেকারিতে রাখায় অর্পণা বেকরির মালিক রবিউল ইসলামকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *