ঢাকাMonday , 1 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তেঁতুলিয়া-নওয়াপাড়া বাজার সড়ক বেহাল

admin ঢাকা
আপডেট: 1 July 2019, 21:58

সৌমেন মজুমদার, তালা: তালা উপজেলার তেঁতুলিয়া শাহী জামে মসজিদের সামনে থেকে নওয়াপাড়া বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। দীর্ঘ সাত-আট বছর ধরে সংস্কারের অভাবে সড়কের অধিকাংশ জায়গা খানা-খন্দকে পরিণত হয়েছে। এলাকাবাসীর দাবি বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিভিন্ন মাধ্যমে জানানো হলেও শুধু আশ্বাস মেলে কিন্তু কোন কাজ হয় না।
সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া শাহী জামে মসজিদের সামনে থেকে নওয়াপাড়া বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক মরণ ফাঁদ হয়ে আছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের ৮-১০ জায়গায় বড় বড় গর্ত এবং পাশ্ববর্তী জলাশয়ের কারণে রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। এছাড়া সড়কের পিচ উঠে ইট বের হয়ে গেছে।
খোঁজ নিয়ে আরও জানা যায় জলাবদ্ধতার কারণে বিগত সময়ে সামান্য বৃষ্টি হলেই সড়কের উপর দীর্ঘ সময় ধরে পানি জমে থাকতো। বর্তমানে সড়কটি সম্পূর্ণরূপে চলাচলের অনুপোযোগী হলেও গ্রামবাসী নিরুপায় হয়ে একমাত্র রাস্তা দিয়েই বিভিন্ন রকম ঝুঁকির মধ্যে দিয়ে চলাচল করেন।
এদিকে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। একারণে ইউনিয়নবাসী কবি সিকান্দার আবু জাফর ফাউন্ডেশনের পাশ দিয়ে যাওয়া এ সড়ক ব্যবহার করে সহজে তাদের ইউনিয়ন পরিষদের কাজ মিটিয়ে থাকেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই।
সম্প্রতি নোয়াপাড়া অংশের শেষভাগের কিছু অংশের সংষ্কার কাজ হলেও তেঁতুলিয়া, শুকদেবপুর এবং কলিয়া অংশ সংস্কারের মুখ দেখেনি বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ও রাস্তা সংলগ্ন একজন ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল জব্বার (৬০) সহ কয়েকজন অভিযোগ করেন, তালা উপজেলার বেশিরভাগ রাস্তাঘাটের উন্নয়ন হলেও আনুমানিক গত ৭/৮ বছরেও এই রাস্তার কোন উন্নয়ন তাদের চোখে পড়েনি। বর্ষা মৌসুমে রাস্তাটি পরিণত হয় মরণফাঁদে। সপ্তম শ্রেণি পড়–য়া রায়হান অভিযোগ করে বলে, সে এই রাস্তা কখনো ভালো দেখেনি। মুড়াকলিয়া নিবাসি ড্রাইভার আল-আমিন গাজি বলেন, গাড়ি নিয়ে যাওয়া আসার পথে অনেকবার বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এবং বিভিন্ন দুর্ঘটনা হতে দেখেছেন।
স্কুল ছাত্রী ফারহানা শিমু বলে, রাস্তা দিয়ে চলতে খুব ভয় করে তাই ভ্যানে স্কুলে যাওয়ার চেয়ে পায়ে হেটে স্কুলে যাওয়া ভাল। বুঝতে শেখার পর থেকে এ রাস্তা এমনই দেখছি। এর কোন পরিবর্তন নেই।
এ বিষয়ে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, এ সড়ক সংস্কার কাজের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সড়কটি সংস্কার করার জন্য আর্থিক বাজেট হয়ে টেন্ডারের অপেক্ষায় আছে। আশা করি দ্রæত একটা ব্যবস্থা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *