সাতক্ষীরায় ২২ জুয়াড়ি গ্রেফতার: এক মাস করে সাজা
ডেস্ক রিপোর্ট: দিন দুপুরে জুয়া খেলতে গিয়ে হাতেনাতে ধরা খেলো সাতক্ষীরার ২২ জুয়াড়ি। তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে র্যাবের একটি দল শহরের ব্যস্ততম লাবনী মোড় এলাকার ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাব থেকে তাদের আটক করে। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা, বিপুল পরিমাণ তাস এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা জানান আটকৃতদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। এরা হলেন আলিয়ার রহমান, আবদুস সেলিম, ইয়ারুল খাঁ, সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, দেলোয়ার সরদার, হান্নান গাজি, মো. মাসুম, কামরুল ইসলাম, ফরহাদ হোসেন, শফিকুল ইসলাম, মো. জালালউদ্দিন, মইনুল ইসলাম, লিয়াকত হোসেন, সালামত আলি, রবিউল ইসলাম, মো. আলি হায়দার, মো. রাশেদুল মোড়ল, আল আমিন, আবদুর রহমান । তাদেরকে পরে সাতক্ষীরা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply