ঢাকাSunday , 30 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন: কুল্যায় চেয়ারম্যান পদে ৪, মহিলা মেম্বর পদে ৫

admin ঢাকা
আপডেট: 30 June 2019, 22:33

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যা ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৫ জন ও দরগাহপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (৩০ জুন) মনোনয়নপত্র জমার শেষ দিনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাইফুর রহমান। কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় এবং ১ নং সংরক্ষিত আসনের প্রার্থী হেনা গাজী পদত্যাগ করায় পদ দুটি শূন্য হয়।
কুল্যা ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বাছেত চৌধুরী (হারুন চৌধুরী), প্রয়াত চেয়ারম্যান এসএম রফিকুল ইসলামের স্ত্রী জাহিদা ইসলাম পুতুল, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মাজেদ গাজী ও ওমর সাকি পলাশ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। কুল্যা ১নং সংরক্ষিত (১,২ও ৩ নং ওয়ার্ড) মহিলা আসনে সালমা খাতুন, ছবেদা বেগম, পারভিন সুলতানা, খালেদা বেগম ও নবীজান খাতুন মনোনয়ন জমা দিয়েছেন।
অপরদিকে দরগাহপুর ইউনিয়নের ৩ নং সংরক্ষিত (৬, ৮ ও ৯নং ওয়ার্ড) আসনে মহিলা মেম্বর শিউলি খাতুন মৃত্যুবরণ করায় পদটির উপ-নির্বাচনে মর্জিনা খাতুন ও মনোয়ারা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামীকাল ২ জুলাই মনোনয়নপত্র বাছাই, ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহার ও ২৫ জুলাই ভোট গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *