ঢাকাSunday , 30 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরায় পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক উপকরণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 30 June 2019, 22:03

সুমন কর্মকার, মাগুরা (তালা): তালার বেসরকারি উন্নয়ন সংস্থা সাস এর উদ্যোগে উপজেলার মাগুরা বাজার এবং মাগুরা আইডিয়াল মহিলা কলেজ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে গত শনিবার (২৯ জুন) পরিস্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ুন কর্মসূচি পালন উপলক্ষে মাগুরা আইডিয়াল মহিলা কলেজ থেকে একটি রালি বের হয়। রালিটি মাগুরা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিস্কার-পরিচ্ছন্ন বিষয়ক আলোচনা সভা সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান গণেশ দেবনাথ, আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পদক আব্দুল হান্নান গাজী। আ:লীগ নেতা দেবাশীষ মুখার্জী, উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পদক প্রভাষক হিরম্নয় মন্ডল, মাগুরা বাজার কমিটির সাধারণ সম্পদক খান শওকাত আলী, সাস এর সিনিয়র এরিয়া ম্যানেজার সুশান্ত কুমার ঘোষ, মাগুরা শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র সরকার সহ শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *