ঢাকাSunday , 30 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার নতুন কমিটির অভিষেক

admin ঢাকা
আপডেট: 30 June 2019, 21:58

ডেস্ক রিপোর্ট: গতকাল রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার ২০১৮-১৯ রোটাঃবর্ষের বিদায় ও ২০১৯-২০ রোটাঃবর্ষের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি রোটাঃ আব্দুল লতিফ বিদায়ী বছরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং আগত রোটাঃবর্ষ ২০১৯-২০ নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। উপস্থিত ছিলেন রোটাঃ পিপি ফারুক-উল-ইসলাম, রোটাঃ পিপি আসাদুজ্জামান, রোটাঃ কামরুজ্জামান বুলু, রোটাঃ রেজাউল ইসলাম সোহাগ, রোটাঃ জোৎস্না আরা, রোটাঃ আব্দুল জব্বার, রোটাঃ সিরাজুল ইসলাম, নবাগত সেক্রেটারি রোটাঃ তানভীর মুরাদ মুন্না, রোটাঃ নাসির উদ্দিন, রোটাঃ গোলাম আযম, রোটাঃ শাহাদাৎ হোসেন, রোটাঃ অ্যাসিস্ট্যান্ট গভর্নর আশীষ দে, সুলেখা রাণী দাস ও রোটারী ফ্যামিলি ও রোটার‌্যাক্ট সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ আবু মুসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *