শ্যামনগর প্রতিনিধি: অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা ওএনইউএস শ্যামনগরের আয়োজনে ও লিলিয়ানা ফÐসের সহযোগিতায় শ্যামনগর উপজেলা পর্যায়ে শিক্ষা অধিদপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধীবান্ধব শিক্ষা ও সহায়তার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় শ্যামনগর ডিআরআরএর কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভায় অপরাজিতা প্রকল্পের চীফ অপারেটর অফিসার অষ্টমী মালো সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন ইনক্লুশন ম্যানেজার নীলোৎপর মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, তপন কুমার দেবনাথ, মির্জা মিজানুর রহমান, আজহারুল ইসলাম, মহসিন হোসেন ও সোহাগ আলম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অফিস ডিআইসিবি দেবাশিষ ঘোষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
