ঢাকাSunday , 30 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 30 June 2019, 21:55

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করেছে খুলনা বিভাগীয় হোমিওপ্যাথিক গবেষণা পরিষদ। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়ায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় খুলনা হ্যানিম্যান হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা.অপূর্ব কুমার দাস।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনুস আলী, প্রভাষক ডা. হাবিবুর রহমান, ডা. মাহবুবুর রহমান, ডা.হিমাংশু কুমার সাহা, ডা. আক্কাছ আলী, ডা. মিজানুর রহমান, ডা. সানজিদা আক্তার, ডা.আব্দুর রহমান, হিসাব রক্ষক সাবুর আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *