দেবহাটায় সরকারি শিক্ষকদের একীভ‚ত শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরকারি শিক্ষকদের একীভ‚ত শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী হাদীপুর ডিআরআরএ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে কালিগঞ্জ উপজেলার ২০জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একীভ‚ত শিক্ষা পদ্ধতি ও শিশু ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন ডিআরআরএর ইনক্লুশোন ম্যানেজার নীলোৎপাল মন্ডল। ডিআরআরএর কার্যক্রম নিয়ে আলোচনা করেন জিএম আনজির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআইসিবি অফিসার দেবাশিষ ঘোষ।

Leave a Reply