ঢাকাSaturday , 29 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ১, আহত ১

admin ঢাকা
আপডেট: 29 June 2019, 22:52

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বজ্রপাতে বৈষ্টমী সরকার নামে এক গৃহবধূ নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার বিকালে সাতক্ষীরা সদরে খেজুরডাঙ্গা গ্রামে ও সদরের মাধবকাটি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ বৈষ্টমী সরকার খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা ও আহত গৃহবধূ মাধবকাটি গ্রামের কামরুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষ্টমী সরকার বাড়ির পাশে ক্ষেতে কাজ করছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে গৃহবধূ জেসমিন আক্তার বাড়ির পাশে বৃষ্টির মধ্যে কাজ করছিল এ সমসয় আকস্মিক বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *