ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখা শনিবার সকাল ১০ সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. অনিত মুখার্জীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশিক-ই-এলাহী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণ নাথ দাশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মুখার্জী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
