নওয়াবেঁকীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম. জগলুল হায়দারের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে নওয়াবেঁকীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১০টায় নওয়াবেঁকী মহাবিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদি লিটন, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, কম্পিউটার শিক্ষক হাবিবুর রহমান, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক হারুন অর রশিদ প্রমুখ।

Leave a Reply