ঢাকাSaturday , 29 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

admin
June 29, 2019 10:43 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আরশাদ আলী গাজী (৬৭) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামের বাসিন্দা।
থানা সূত্র জানায়, গত শুক্রবার (২৮ জুন) সন্ধ্যার দিকে তৃতীয় শ্রেণির ছাত্রী প্রতিবেশির বাড়ি থেকে নিজ বাড়ির দিকে আসছিলেন। পথিমধ্যে আরশাদ আলী গাজী নামে ওই বৃদ্ধা কৌশলে তাকে পাশের একটি বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। এ সময় স্কুল ছাত্রী ভয় পেয়ে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে গেলে বৃদ্ধ আরশাদ আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিলে উপ-পরিদর্শক সোহরাব হোসেন অভিযান চালিয়ে আরশাদ আলীকে আটক করেন। শনিবার (২৯ জুন) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।