ঢাকাSaturday , 29 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার বেজরআটিতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 29 June 2019, 22:40

দেবহাটা প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে দেবহাটার বেজরআটিতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা । শনিবার বিকাল ৪টায় বেজরআটি জাগ্রত যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় বেজরআটি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর আলী, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম সহ বিভিন্ন গ্রামের খেলা প্রেমিক মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *