ঢাকাSaturday , 29 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সবুজবাগ এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 29 June 2019, 22:37

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ড সবুজবাগ এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে জজ কোর্টের পিছনে সবুজবাগ এলাকায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। জজ কোর্টের পিছনের সবুজবাগ মসজিদের পিছন হতে রঘু দাদার বাড়ি পর্যন্ত ১৫০ মিটার ইটের সলিং ও সিসি ঢালাই রাস্তা পৌরসভার অর্থায়নে ৩ লক্ষ ৮০ আশি হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন পিপি তপন অ্যাড. চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহ আলম, পৌরসভার প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌরসভার এসও সাগর দেবনাথ, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, আব্দুর রউফ রাজা, আব্দুস সামাদ, মনিরুজ্জামান, শেখ সিফাত, শাম্মুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *