ঢাকাSaturday , 29 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতায়ের অভিযোগে আটক ২

admin ঢাকা
আপডেট: 29 June 2019, 21:38

বেনাপোল থেকে এম ওসমান: বেনাপোল চেকপোস্টে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাই অভিযোগে রবিউল ইসলাম (২৫) ও রকি (২৮) নামে ২ ছিনতাইকারীকে আটক করেছে বিজিবি। এ সময় ছিনতাইকারীদের কাজ থেকে ২১ হাজার টাকা উদ্ধার করে পাসপোর্ট যাত্রীকে টাকা বুঝিয়ে দেয় বিজিবি। শনিবার সকালে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নামপ্রকাশ না করার শর্তে চেকপোস্ট এলাকার অনেকেই জানিয়েছেন, বিজিবির হাতে আটক রবিউল ও রকি শুধু ছিনতাই করে না এখানে বড় একটি দল আছে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের টার্গেট করে কখনো বাস টার্মিনালের ভিতর কখনো প্যাচেঞ্জার টার্মিনালের সামনে আবার জোর করে ইজিবাইকে তুলে ছিনতাই করে পালিয়ে যায়।
এ ব্যাপারে বিজিবির বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *