দেবহাটায় ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ভাঁতশালা সীমান্তে অভিযান চালিয়ে ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের ভাঁতশালা বিওপির কমান্ডার হাবিলদার আইয়ুব হেসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভাঁতশালা সীমান্ত বেড়ীবাধের বিএসপি পোস্ট সংলঘ্ন এলাকা থেকে চোরাচালানকালে অভিযান চালিয়ে ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়া যায় ফেন্সিডিল চোরাকারবারীরা। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply