ধানদিয়ায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই
মঈনুল আমিন মিঠু, ধানদিয়া (তালা): পাটকেলঘাটার ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ২৮ জুন শুক্রবার সকাল ১০ টার দিকে প্রকাশ্য দিবালোকে ব্যাটারীচালিত ভ্যান চালককে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার ভ্যানটি নিয়ে গেছে ভাড়াটিয়াবেশি প্রতারকচক্র। স্থানীয়রা আহত ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গ্রামবাসী জানান, শুক্রবার সকালে যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের আহাদ আলীর পুত্র ব্যাটারীচালিত ভ্যান চালক শাহিন হোসেন (১৪ কে অজ্ঞাত দু’ব্যক্তি ভাড়া করে পাটকেলঘাটা থানার ধানদিয়া কৃষ্ণনগর এলাকার মাঠের মধ্যে হামজামতলায় নামক স্থানে নিয়ে আসে। এখানে এসে দু’প্রতারক ছুরি দিয়ে চালকের মাথায় এবং হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে ভ্যানটি ছিনতাই করে চলে যায়। খবর পেয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ভ্যান চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছেন।
ফিচার

Leave a Reply