ঢাকাFriday , 28 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে নিজ জমিতে ঘর নির্মাণে বাধা লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

admin ঢাকা
আপডেট: 28 June 2019, 21:24

ধুলিহর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘর নির্মাণের সময় বাধা, লক্ষাধিক টাকা চাঁদা দাবি ও মিথ্যা মামলার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে প্রকাশ, গোবিন্দপুর গ্রামের মৃত বক্স গাজীর পুত্র এবাদুল হক (৪৫) দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তির উপর ঘরের ভীত নির্মাণ করছিলেন। এসময় একই গ্রামের ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি নওশের আলীর পুত্র শহিদুল ইসলাম তার দলবল নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তার ঘরের ভীত তৈরি করা বন্ধ করে তার কাছে ১ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। এবাদুল টাকা দিতে না চাইলে শহিদুল ইসলাম ১৩ জুন ওই জমির মালিক সে নিজে দাবি করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। যার নং- পি -৭০৩/১৯, ধারা -১৪৫ কাঃ বিঃ, তৎসহ বিজ্ঞ আদালতের স্মারক নং-৯৪১(ফৌঃ)।
ভুক্তভোগীর দেওয়া তথ্যে জানা যায়, শহিদুলের নিজ জমি থানা ও জেলা সাতক্ষীরা, মৌজা-ধুলিহর, খতিয়ান নং-৪৭৪১, জে.এল,নং-১১০, হাল দাগ নং-৮৩২৩। কিন্তু সে থানা ও জেলা সাতক্ষীরা, মৌজা-ধুলিহর, খতিয়ান নং-৩৬৬৮, ডিপি খতিয়ান নং-৫৪৯৪, এস,এ দাগ নং-৫৬৭০, হালদাগ নং-৮৩২৮ অসত্য তথ্য দিয়ে ১৪৫ ধারায় মামল করে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। তাই ভুক্তভোগী এবাদুল হকসহ তার পরিবার সঠিক বিচারের আশায় ভূমিদস্যু শহিদুলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *