ভুরুলিয়ায় ঘোড়াদৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে দেউলিয়া বিলে স্থানীয় ডিএনসি ক্লাবের উদ্যোগে ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় যশোর জেলার অভয়নগরের শেখ আনোয়ার হোসেনের ঘোড়া প্রথম, নড়াইল জেলার চাঁদ মোহনের নাজমুল সরকারের ঘোড়া দ্বিতীয়, যশোর জেলার অভয়নগরের মোজাফফার গাজীর ঘোড়া তৃতীয় এবং খুলনা জেলার ডুমুরিয়া ওহাব গাজীর ঘোড়া চতুর্থস্থান অধিকার করে। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীকে ৫ হাজার, ২য় স্থানকে ৪ হাজার, ৩য় স্থানকে ৩ হাজার ও ৪র্থ স্থান অধিকারীকে ২ হাজার টাকা প্রদান করা হয়। ডিএনসি ক্লাবের মহসিন রেজা ঘোড় দৌঁড় প্রতিযোগিতায় প্রধান ভূমিকা পালন করেন।

Leave a Reply