ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস : ঢাকা আহছানিয়া মিশনের র‌্যালী ও আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 27 June 2019, 23:15

সাতক্ষীরা পৌরসভা এলাকায় দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিতকরণ এবং তামাকমুক্ত একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে “সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার” এই প্রতিপাদ্যে ঢাকা আহছানিয়া মিশন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বর্নাঢ্য র‌্যালী শেষে ঢাকা আহছানিয়া মিশন এরিয়া অফিসের সভাকক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। সভাপতিত্ব করেন জনাব সৈয়দ মিজানুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শফিকুল আলম ও শাহিনুর রহমান। আরো উপস্থিত ছিলেন বস্তী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *