দেবহাটা প্রতিনিধি: উপজেলার পারুলিয়াস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে কৃষক প্রশিক্ষণ ও ধান বিতরণ করা হয়েছে। আরআরআই এর অর্থায়নে এবং আইডিয়ালের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান হয়। আইডিয়ালের টেকনিক্যাল অফিসার দেবব্রত মন্ডল ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গরীব কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়। যার মধ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ জন কৃষক, সাতক্ষীরা সদর উপজেলার ১০ জন এবং তালা উপজেলার ১২ জনসহ মোট ৩২ জন কৃষকের মাঝে ৪ ধরনের জাত ৮ কেজি করে বিতরণ করা হয়। এছাড়াও ধান চাষাবাদ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
