ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি ৩ মামলা

admin ঢাকা
আপডেট: 27 June 2019, 23:12

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে পাল্টাপাল্টি ৩ টি মামলা হয়েছে। দেবহাটা থানায় দায়েরকৃত ওই ৩ মামলার ৪৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্র্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য যে, গত ২/৩ দিন ধরে সখিপুর সরকারি কেবিএ কলেজে ছাত্রলীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় গ্রæপের কয়েকজন আহত হয়। এই বিরোধকে কেন্দ্র করে দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অবস্থা বিরাজ করে বুধবার উপজেলাব্যাপী ১৪৪ ধারা জারি করা হয়। এক পর্যায়ে দেবহাটা থানায় ২ গ্রæপের পক্ষ থেকে পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়। আর এতে ৪৫ জনকে আসামি করা হয়। একটি মামলার বাদী হয়েছেন দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আফিফ হাসান। এই মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলা নং- ১২, তাং- ২৬-০৬-১৯ ইং। ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ১১৪। এছাড়া সখিপুর কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ বাদী হয়ে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরকে আসামি করে মোট ১৭ জনের নামে একটি মামলা করেছেন। মামলা নং- ১১, তাং- ২৬-০৬-১৯ ইং। ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০। অপরদিকে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের আলহাজ¦ আবুল কাশেমের ছেলে মুনছুর আলী মোল্লা বাদী হয়ে ১৭ জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০, ২৬-০৬-১৯ ইং। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা সংঘর্ষের ঘটনায় পৃথক ৩ টি মামলা দায়ের হয়েছে স্বীকার করে জানান, মামলাগুলো পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *