ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে লবণাক্ত পানি থেকে মিষ্টি পানি তৈরির প্লান্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 27 June 2019, 21:48

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে লবনাক্ত পানি থেকে মিষ্টি পানি তৈরির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭জুন) বেলা ১২টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের লাভলী ফিস সংলগ্ন এলাকায় সাবিনা ইয়াসমিন লাভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লান্টের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, নবযাত্রা প্রকল্পের উপজেলা ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আশিষ কুমার হালদার, উপজেলা ওয়াশ অফিসার সেলিম উল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ইউনিয়ন ওয়াশ অর্গানাইজার রুমান হক, ইঞ্জিনিয়ার আবুল খায়ের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *