ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে অভিযান পরিচালনা করে ৩ টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ বিদ্যুৎ আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা ওজোপাডিকোর গ্রাহকদের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে অভিযান পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মিটার ও বৈদ্যুতিক হিটার জব্দ করেন। কদমতলা বাজারের বিভিন্ন তুষ মিলে অভিযান পরিচালনা করেন। এছাড়া শহরের কাটিয়া মাগুরা এলাকার মিলন পালের (গোল্ডেন মিলন) বাড়িতে অভিযান চালিয়ে নাজিম উদ্দিনের ছেলে ভাড়াটিয়া মঈন উদ্দীনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মিটার ও বৈদ্যুতিক হিটার জব্দ করেন। কাটিয়া টাউন বাজার এলাকার মৃত আলহজ্ব গোলাম আকবরের পুত্র আবুল বাসারের বাসা বাড়ির প্রি-প্রেইড মিটার লক করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যাবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন মিটার ও তার জব্দ করা হয়। আবু জাফরের ব্যাবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স এস এস ট্রেডার্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও তার জব্দ করেন।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহামান, সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার রুবেল, সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, লাইনম্যান ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিবর্গ। সাতক্ষীরা ওজোপাডিকোর প্রকৌশলী হাবিবুর রহমান জানান, লোডশেডিং কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হাচ্ছে।
