ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সার্বজনীন স্বাস্থ্যসেবায় মিডিয়া কভারেজ শক্তিশালীকরণে কর্মশালা

admin ঢাকা
আপডেট: 27 June 2019, 21:46

সার্বজনীন স্বাস্থ্যসেবায় মিডিয়া কভারেজ শক্তিশালীকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিকে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের আয়োজনে গেøাসি মিডিয়ার সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডাঃ সৈয়দ জাহাঙ্গীর হোসেন এবং গ্লোসি মিডিয়া প্রতিনিধি আব্দুল হান্নান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক জোবায়ের হোসেন। সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত তুলে ধরেন। সমাজের সকল শ্রেণির মানুষ যাতে সুলভে এবং সহজে চিকিৎসাসেবা পেতে পরে তার জন্য সামাজিক সচেতনতা জরুরি বিষয় গুরুত্বারোপ করে বক্তারা বলেন স্বাস্থ্যসম্মত জীবন যাপনে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্যে স্বল্পমাত্রায় তেল, লবণ, চিনি ব্যবহারে ব্লাড প্রেসার, ডায়াবেটিস, ক্যান্সার এবং হার্টের অসুখ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যায়। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।  প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *