ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক ও রেফারী শেখ ইকবাল আলম বাবলুকে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন

admin
June 27, 2019 9:44 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল বাবলু। রেফারী হিসেবে বিশেষ কৃতিত্বের অধিকারী সাংবাদিক শেখ ইকবাল আলম বাবলুকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সার্বিক সাফল্য কামনা করে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক এমডি আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহমেদ, কার্যনির্বাহী সদস্য সনৎ কুমার গাইন, অসিত সেন, সদস্য নারায়ণ চক্রবর্তী রাজিব, রুহুল আমিন, জিএম বারী, লাভলু আক্তার, ফারুক হোসেন লিমন, জাহাঙ্গীর আলম, সহযোগী সদস্য আফজাল হোসেন, জামাল উদ্দীন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।