ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গ্রাম পুলিশদের মাঝে সরঞ্জাম বিতরণ

admin ঢাকা
আপডেট: 27 June 2019, 21:44

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে সরকারি বরাদ্দকৃত পোশাক ও সরঞ্জামদি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও দেবাশীষ চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথি বলেন, সরকার গ্রাম পুলিশদের বেতন ৭০০ টাকার স্থলে ৬ হাজার টাকা করেছে। সকল শ্রেণি পেশার মানুষদের মাথা উঁচু করে বাঁচার আশা জাগিয়েছে। তিনি সরকারের সকল উন্নয়ন কাজে সকলের সহযোগিতা করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী সফিউল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, পরিবার পরিকল্পনা অফিসার নকিবুল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *