ঢাকাWednesday , 26 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 26 June 2019, 22:51

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১০ টায় কলবাড়ী বাজারস্থ বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ডিআরআরএ (ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ এসোসিয়েশন) এর আয়োজনে ৪নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জি.এম আব্দুর রউফের সভাপতিত্বে এ সভা হয়। উপস্থিত ছিলেন ডিআরআরএ এর ডি এ্যান্ড ডিও (ডাটা এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার) অসিত দেবনাথ, ৪, ৫, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্যা মলিনা রাণী রপ্তান, কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার রায়, ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর জিল্লুর রহমান, সিপিপি টিম লিডার বাপী মাঝি, ইমাম প্রতিনিধি আব্দুল হাকিম, পুরোহিত তরুণ মুখার্জি, শারিরীক প্রতিবন্ধী রেখা রাণী সরকার, কমিউনিটি ভলান্টিয়ার নিতাই মাঝি, সদস্য সচিব প্রশান্ত জোয়াদ্দার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরআরএ এর ফিল্ড কো-অর্ডিনেটর রামপ্রসাদ মিস্ত্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *