বুড়িগোয়ালিনীতে বৈদ্যুতিক পোল স্থাপন কার্যক্রম উদ্বোধন
স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বৈদ্যুতিক পোল স্থাপন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বুধবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডীপুর মাঝেরআটি/খোসালখালী গ্রামে স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ২৯ টি বৈদ্যুতিক পোল স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী এর উদ্বোধন করেন। এসময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড সদস্য খাদিজা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply