ঢাকাWednesday , 26 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা

admin ঢাকা
আপডেট: 26 June 2019, 22:34

ডেস্ক রিপোর্টার: সাতক্ষীরায় পুলিশে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণাকালে এক চাকরি প্রার্থী ও এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের তাছ থেকে ১১ লক্ষ টাকা জব্দ করা হয়েছে। বুধবার সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে শহরের পুলিশ লাইনের পার্শ্ববর্তী মৎস্য অফিসের সামনে থেকে অর্থ লেনদেনকালে তাদের আটক করা হয়। আটককৃরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বল্লীর আবুল হোসেনের ছেলে প্রতারক আসাদুজ্জামান (২৭) ও নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে চাকরি প্রার্থী দেলোয়ার হোসেন (২১)।
সাতক্ষীরা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, বল্লী গ্রামের আসাদুজ্জামানকে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার নামে নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেনের সাথে ১১ লক্ষ টাকা চুক্তি করেন। চাহিদামত টাকা লেনদেনকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুলিশ লাইনের পাশর্^বর্তী মৎস্য অফিসের সামনে থেকে তাদের হাতেনাতে আটক এবং ১১ লক্ষ টাকা জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *