বুড়িগোয়ালিনীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী
শ্যামনগর প্রতিনিধি: গতকাল বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে অক্সফ্যামের অর্থিক সহযোগিতায় সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। এসময়ে উপস্থিত ছিলেন রি-কল ২০২১ প্রকল্পের সমম্বয় কারী মনিরা সুলতানা। মেলায় ১০ টি স্টলের আয়োজন করেন ৪২ জন নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী দিয়ে। উপকূলীয় অঞ্চলের নারীদের উৎপাদনমুখী কাজে উদ্ধুদ্ধকরণ, নারীদের স্থায়ীত্বশীল কর্মসংস্থান সৃষ্টি করে উৎপাদিত পন্যের সঠিক ব্যবহার, ব্যবসায়ীদের এবং উৎপাদকের মাঝে লিংকেজ তৈরি করে দেওয়াটাই ছিল মেলার অন্যতম লক্ষ। মেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মধ্যে, শপিং ব্যাগ, পুথি ব্যাগ, সিট কাপড়, মিষ্টির প্যাকেট, সবজী, কবুতর পালন, টার্কি পালন, স্যানিটেশন সেন্টার, হাইজিন মেন্টার, সুপেয় পানি। ইউনিয়ন পরিষদ চত্তরে মেলা উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম সমাপ্ত হয়।

Leave a Reply