ঢাকাTuesday , 25 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার

admin ঢাকা
আপডেট: 25 June 2019, 22:02

ডেস্ক রিপোর্ট : ‘শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে সদর উপজেলা সমাজসেবা অদিদফতরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিয়োদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকার ভাতা দিয়ে সহায়তা দিচ্ছে। শেখ হাসিনা অসহায় দরিদ্র মানুষ যেন কষ্ট না পায় সে লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। গ্রাম হবে শহর এই পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে থাকে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও শেহমান ইয়ারদান প্রমুখ। বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাবেক সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, আশাশুনি সমাজসেবা অফিসার সুমনা শারমিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাইল হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার আবু তালেব, মুক্তিয়োদ্ধা আব্দুর রশিদ, উপজেলা কো-অর্ডিনেটর মেহেদী হাসান, উপজেলা রিসোর্স সেন্টার ইনচার্জ ইয়াছিন আলী, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, মোস্তাফিজুর রহমান ছোট, মজনুর রহমান মালি, এস.এম মোশারফ হোসেন প্রমুখ।
২০১৮-১৯ অর্থবছরের (পূর্বের অতিরিক্ত) বরাদ্দকৃত ২ হাজার ৩শ’ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতা বই বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *