ঢাকাTuesday , 25 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাড়াশিমলায় আ’লীগের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 25 June 2019, 21:52

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে সাদপুর ফুটবল মাঠে আকর্ষণীয় এই প্রতিযোগিতায় ইউনিয়ন বিভিন্ন বয়সের আওয়ামী লীগ নেতাকর্মী সবুজ ও লাল দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা নাজমুল হাসান নাঈমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাসের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। বিশেষ অতিথি ছিলেন চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা তাঁতীলীগের সভাপতি জাহিদ হাসান, ভাড়াশিমলা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক, ৬নং ওয়ার্ড সদস্য শামছুর রহমান, ৮নং ওয়ার্ডের সদস্য আহম্মদ আলী প্রমুখ।
প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে আকর্ষণীয় এই ফুটবল খেলা পরিচালনা করেন মাস্টার আব্দুস সামাদ, সহকারি ছিলেন হাবিবুর রহমান ও হাসানুজ্জামান। খেলা শেষে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *