ঢাকাTuesday , 25 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়কে প্রাণ গেল দুই মোটর সাইকেল আরোহীর।

admin ঢাকা
আপডেট: 25 June 2019, 16:15

সাতক্ষীরা খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান নিহত মোটর সাইকেল আরোহী কামরুল হাসান (৩৫) ও নান্নু (৩৪) সাতক্ষীরার স্টার কেবলসের কর্মচারি। তারা একটি মোটর সাইকেলে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তারা মারা যান। নিহত দুজনের বাড়ি শহরের কাটিয়া ও লস্করপাড়ায়।
ময়না তদন্তের জন্য লাশ দুটি পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *