আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৃথক পৃথক এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস্ চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস্ চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারি কমিশনার (ভ‚মি) পাপিয়া আক্তার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: অরুণ কুমার ব্যাণার্জী, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, শাহ নেওয়াজ ডালিম, আলমগীর আলম লিটন, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, দিপঙ্কর সরকার, শেখ মিরাজ আলী, আব্দুল আলিম, মোনায়েম হোসেনসহ বিভিন্ন দফতরের প্রধানগন ও কমিটির সদস্যবৃন্দ।
সভায় আনুলিয়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে জামায়াত বিএনপির নাশকতাকারীরা আবারো এক জোট হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ ওঠে। এছাড়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা করে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
এরপর একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

Leave a Reply