ঢাকাMonday , 24 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 24 June 2019, 22:45

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। সোমবার ভোরে সাতক্ষীরার কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, ভোমরা ও বাঁকালচেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, চা পাতা, কাপড়, পাতার বিড়ি, জুতা ও বাই সাইকেল। তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, ভোমরা ও বাঁকালচেকপোস্ট এলাকার স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল জব্দ করেন। জব্দকৃত এ সব মালামালের মূল্য ১ লাখ ৯৭ হাজার ৭৬০ টাকা বলে বিজিবি জানায়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *