ঢাকাMonday , 24 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগামীর জন্ম

admin ঢাকা
আপডেট: 24 June 2019, 22:13

আকাশের নীল পর্দা ফুড়ে শিশির নেমে আসে
আমাদের মৃত্তিকার ওপর;
বিস্তীর্ণ শষ্যখেত আর দুর্বাঘাসে।
ভোরের আলোয় মুক্তা দানায় রামধনু রঙে
শিশিরের হাসির ঝিলিক ¤øান করে দেয়
অরণ্যর করুণ আহাজারি।
কখনও রঙের মিছিলে দানবের তাÐব আউলা বাতাসে মুক্তা ঝরে যায়।
আমাদের পদভারে পিষ্ট শিশির ঘাস শষ্যখেত
আজন্ম প্রতিবাদে অস্তিত্ব হারায়
অনাদর আর অবহেলায়।
একদিন মানুষেরা সবুজহীন পৃথিবীর
কংক্রিটের প্রান্তর থেকে
সভ্যতার সীমানায়
চিৎকার করে বলবে-
আগামীর জন্ম হোক অরণ্যের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *