ঢাকাMonday , 24 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সামস্ এর সংযোগ সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 24 June 2019, 22:03

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর আয়োজনে “মানুষের জন্য ফাউন্ডেশন” এর সহযোগিতায় মুন্সিগঞ্জে সামস্ এর প্রশিক্ষণ কেন্দ্রে শ্যামনগর উপজেলার ৪ টি ইউনিয়নে (শ্যামনগর সদর, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ) ১৯ জন নারী পুরুষের সমন্বয়ে আইন সহায়তা প্রদানকারী সেবা সংস্থা সমূহের প্রতিনিধিদের সাথে সংযোগ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে সমন্বয়কারী যোসেফ সরকার উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপনসহ কর্মসূচির উদ্দেশ্য ও প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ওসিসি শ্যামনগর প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের গ্রাম আদালত সহকারী উৎপল মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়নের অনুপম কুমার ঘোষ ও মুন্সিগঞ্জ ইউনিয়নের হাসিনা পারভীন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট ফ্যাসিলিটেটর, পিএইচআরইডি এর তারাপদ সরদার।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের আইন সহায়তার বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। ইউনিয়ন গ্রাম আদালত প্রতিনিধিগণ বলেন, ইউনিয়নে যে সমস্ত অসহায় দরিদ্র জনগোষ্ঠী আছেন তারা যেন স্বপ্ল ব্যয়ে স্বপ্ল সময়ে তাদের ন্যায্য বিচার পেতে পারেন এবং বিভিন্ন হয়রানি থেকে মুক্তি পায় সেই উদ্দেশেই গ্রাম আদালত প্রতিষ্ঠিত। বক্তারা আরও বলেন ৭৫ হাজার টাকার মধ্যে যে সকল বিবাদ রয়েছে তার জন্যে আদালতে মামলা না করে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ জানান।
প্রধান অতিথি তার বক্তেব্যে বিনামূল্যে বর্তমান সরকারের গৃহীত আইন সহায়তা কর্মসূচি সমূহের সাথে যুক্ত হয়ে বিভিন্ন প্রতারণা ও মিথ্যা মামলা থেকে বিরত থাকতে বলেন এবং ইউনিয়ন পর্যায়ে, উপজেলা ও জেলা পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে আইনী সহায়তা পাওয়ার জন্য বিনামূল্যে যে সমস্ত হেল্প লাইন ১৬৪৩০ নম্বর, বাল্য বিবাহ প্রতিরোধসহ মহিলা ও শিশু নির্যাতন বিষয়ে ১০৯ নম্বরে যোগাযোগ করতে বলেন এবং আইন সহায়তার ক্ষেত্রে যে সকল সহজ পদ্ধতি রয়েছে সে সকল পদ্ধতি গ্রহণের জন্য বিষয়গুলো সম্পর্কে সকলকে জানতে হবে এবং জানাতে হবে। প্রধান অতিথি, সামস্ এর চলমান কর্মসূচির প্রশংসা করে বলেন এ ধরনের কর্মসূচি গ্রাম পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে ছড়িয়ে দিতে এবং কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *