শ্যামনগরে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে পথসভা মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আনিসুজ্জামান আনিচের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক সাইদুজ্জামান সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা মুকুল, এস এম আফজালুল হক, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গোলাম মোস্তফা বাংলা, প্রভাষক মোশারফ হোসেন, সুশান্ত বিশ্বাস বাবু লাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নূরুজ্জামান টুটুল, আওয়ামী লীগ নেতা কুমুদ রঞ্জন গায়েন, যুবলীগ নেতা শেখ আব্দুস সালাম, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি প্রমুখ।

Leave a Reply