ঢাকাSunday , 23 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অলিম্পিক ডে রান উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 23 June 2019, 22:28

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরাতে অলিম্পিক ডে রান উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান বাবু, শেখ আব্দুল কাদের, কোষাধ্যক্ষ শাহ্ আলম হাসান শানু, নির্বাহী সদস্য রুহুল আমিন, মীর তাজুল ইসলাম রিপন, আলতাফ হোসেন, হাফিজুর রহমান খান বিটু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিসিবি কোচ তপু, ফজলুর রহমান, ফুটবল রেফারী মনিরসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্টেডিয়ামে শেষ হয়। র‌্যালী শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *