কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলা সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে এবং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টায় এ উপলক্ষে উপজেলা চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, জেলা আ’লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক।
অপরদিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাধারু সম্পাদক আসাদুজ্জমান তুহিন। এসময় বক্তব্য দেন উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœা, যুবলীগের সাধারু সম্পাদক আসাদুজ্জামান তুহিন, আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব খায়বার হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তরুণ ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, পৌরসভার প্যানেল মেয়র আ.লীগ নেতা প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, আ.লীগ নেতা সরদার আনছার আলী, শফিকুল ইসলাম, আব্দুল মাজেদ বিশ্বাস, কাজল মেম্বার, নাসিমা, রণজিৎ কুমার ঘোষ, যুবলীগ নেতা সুলতান, আলমগীর, সেলিম, সাগর, বাবু, নাজমুল, পৌর যুবলীগের একাংশের সভাপতি জুলফিকার হোসাইন, সাধারণ সম্পাদক নয়ন হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনির।
এর আগে নেতৃবৃন্দ অফিস চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে।

Leave a Reply