ঢাকাSunday , 23 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার

admin ঢাকা
আপডেট: 23 June 2019, 22:14

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতি, হরিণা চিংড়ি, নছিমন ও পঁচা গরুর মাংস জব্দ করা হয়েছে। রবিবার (২৩ জুন) ভোর রাতে কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গার বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, কলারোয়া কাকডাংগা বিওপির কাকডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার বেলায়েতের নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি চা-পাতি উদ্ধার ও জব্দ করে। যার বর্তমান মূল্য ১২,০০০ টাকা।
অন্যদিকে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের বিওপি টহল কমান্ডার হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে একটি টহল দল মাধবকাঠি পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬০ কেজি ভারতীয় হরিণা চিংড়ি ও ১ টি নছিমন উদ্ধার করে। যার মূল্য ৩০ হাজার টাকা। একই ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার আব্দুস সবুরের নেতৃত্বে একটি টহল দল বাশদাহ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে। যার আনুমানিক মূল্য বর্তমান মূল্য ২৫ হাজার টাকা। এসব অভিাযানে বিজিবি সদস্যরা কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *