ঢাকাSaturday , 22 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কমিটি গঠন: সভাপতি ডা. রুহুল হক এমপি

admin
June 22, 2019 10:15 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতাশরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় ২২ জুন (শনিবার) বেলা ১১ টা হতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মিশনের এডহক কমিটির আহবায়ক আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির সভাপতিত্বে সভায় আলহাজ্জ ড. কাজী আলী আযম, আলহাজ্জ সেলিম উল্যাহ, আলহাজ্জ আব্দুল মজিদ, আলহাজ্জ মুনসুর আহমদ, ডা. আফতাবুজ্জামান, আলহাজ্জ মাওলানা আবু সাঈদসহ আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
৯৬০ জনের মধ্যে অধিকাংশ সদস্যের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ মনোনীত ৩০ সদস্য বিশিষ্ট নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরি পরিষদ (২০১৯-২০২১ অর্থাৎ ২০২১সালের ১০ ফেব্রæয়ারি পর্যন্ত) গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ¦ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আলহাজ্জ¦ আব্দুল মজিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।