কালিগঞ্জের কুশুলিয়ায় কান্টু ও মৌতলায় সুমন আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত
কালিগঞ্জ প্রতিনিধি: আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় কুশুলিয়া ও মৌতলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. শেখ মোজাহার হোসেন কান্টু এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মাহবুবর রহমান সুমন। শনিবার (২২ জুন) সকালে কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এড. শেখ মোজাহার হোসেন কান্টু দলীয় বিনা প্রতিদ্ব›িদ্বতায় প্রার্থী মনোনীত হন। এসময় কুশুলিয়া ইফপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনসহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে বিকেলে মৌতলা ইউনিয়নের উপ-নির্বাচনে মনোনয়ন লাভের জন্য প্রতিদ্ব›িদ্বতা করেন মাহবুবর রহমান সুমন, আশেক মেহেদী, গিয়াস উদ্দীন ও কাজী রফিকুল ইসলাম বাটুল।
মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সদস্য এড. শেখ মোজাহার হোসেন কান্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল ইসলাম। এসময় উপস্থিত ৫২ কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪১ টি ভোট কাউন্ট হয়। বাকি ১১ টি ভোট নষ্ট হয়ে যায়। যার মধ্যে সর্বোচ্চ ১৬ ভোট পেয়ে দলীয় প্রার্থী মনোনীত হন মাহবুবর রহমান সুমন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সহোদর বড় ভাই আশেক মেহেদী ৯ ভোট, রফিকুল ইসলাম বাটুল ৮ ভোট ও সরদার গিয়াস উদ্দিন পান ৮ ভোট।
প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই কুশুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জুন মনোনয়নপত্র দাখিল, ২ জুলাই বাছাই এবং ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার লক্ষ্যে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শেখ মেহেদী হাসান সুমন এবং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সাঈদ মেহেদী।

Leave a Reply