দেবহাটায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য বিষয়ক মেডিকেল ক্যাম্প
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী ডিআরআরএর আয়োজনে হাদিপুর আঞ্চলিক কার্যালয়ে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১১১জন প্রতিবন্ধী শিশুর মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ মাহমুবে কিবরিয়া, সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ অসীম কুমার সরকার, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ।
উদ্বোধন অনুষ্ঠানে ডিআরআরএর ডেপুটি ম্যানেজার জিএম আনজির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিআরআরএর ডিজিবিলিটি ইনক্লুশোন ম্যানেজার নীলোৎপল মন্ডল, ফাইন্যান্স এন্ড অ্যাডমিন তরুণ কুমার সরদার, ডিআইসিবি অফিসার দেবাশীষ ঘোষ, সহকারী ফিজিও থেরাপিস্ট প্রতাপ কুমার পাল প্রমুখ।

Leave a Reply